ধারাঃ ৩৩৫৷ (১) যখন নির্বাহক বা ব্যবস্থাপক একজন উত্তরদায়গ্রহীতা, তখন তাহার উত্তরদায়ে তাহার সম্মতি দান করার সময়ে একইভাবে যেমন প্রয়োজন তেমন উহাতে তাহার স্বত্ব পূর্ণ করিতে প্রয়োজন হয়, এবং একইভাবে তাহার সম্মতি প্রকাশ্য বা অপ্রকাশ্য হইতে পারিবে৷ (২) সম্মতি অব্যক্ত হইবে যদি সম্মতি ব্যবস্থাপনায় তাহার পদ্ধতিতে তিনি এমন কোন কার্য করেন যাহা উত্তরদায়গ্রহীতা হিসাবে তাহার চরিত্রে বরাতযোগ্য এবং নির্বাহক বা ব্যবস্থাপকের চরিত্রে বরাতযোগ্য নয়৷ উদাহরণ একজন নির্বাহক তাহাকে দানকৃত বাড়ির খাজনা কিংবা সরকারী সিকিউরিজের সুদ গ্রহণ করেন এবং উহা নিজের ব্যবহারে প্রয়োগ করেন৷ ইহা সম্মতি৷