ধারাঃ ৩৩৪৷ উত্তরদায়ে নির্বাহক বা ব্যবস্থাপকের সম্মতি শর্তসাপেক্ষ হইতে পারিবে এবং শর্তটি যদি এমন হয় যে, তাহা বলবত্ করিবার অধিকার তাহার আছে এবং উহা সম্পাদন করা না হয়, তাহা হইলে সেখানে কোন সম্মতি নাই৷ উদাহরণ (অ) ক, খ, কে সুলতানপুরের ভূমি দান করেন যাহা উইল এবং ক-এর মৃত্যুর তারিখে ১০,০০০ টাকা রেহেনাধীন ছিল৷ নির্বাহক দানটিতে এই শর্তে সম্মতি দান করেন যে, খ উইলকারীর মৃত্যুতে রেহেনে দেয় পরিমাণ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করিবেন৷ পরিশোধ করা হয় নাই৷ কোন সম্মতি নাই৷ (আ) দানে উইলকারী এই শর্তে সম্মতি দান করেন যে, উত্তরদায়গ্রহীতা তাকে কিছু অর্থ প্রদান করিবেন৷ অর্থ পরিশোধ করা হয় নাই৷ সম্মতি বৈধ৷