ধারাঃ ৩৩৩৷ (১) সুনির্দিষ্ট দানে নির্বাহক বা ব্যবস্থাপকের সম্মতি উহাতে নির্বাহক বা ব্যবস্থাপক হিসাবে তাহার স্বার্থ বঞ্চিত এবং উত্তরদায়গ্রহীতার দানের বিষয় হস্তান্তরে পর্যাপ্ত হইবে, যদি সম্পত্তির প্রকৃতি বা অবস্থা এইরূপ হয় যে, উহা বিষয়ভাবে হস্তান্তর করিতে হইবে৷ (২) এই সম্মতি মৌখিক এবং নির্বাহক ব্যবস্থাপকের আচরণ হইতে প্রকাশ্য বা আপ্রকাশ্য হইতে পারিবে৷ উদাহরণ (অ) একটা ঘোড়া দান করা হয়৷ নির্বাহক উহা হস্তান্তর করিতে উত্তরদায় গ্রহীতাকে অনুরোধ করেন কিংবা তৃতীয় পক্ষ নির্বাহকের নিকট হইতে ঘোড়াটি ক্রয় করার প্রস্তাব দেন, এবং তিনি উত্তরদায় গ্রহীতার নিকট আবেদন করিবার নির্দেশ দেন৷ উত্তর দায়টিতে সম্মতি…