ধারাঃ ৩৩২৷ উত্তরদায়ে উত্তরদায় গ্রহীতার স্বত্ব পূর্ণ করিতে নির্বাহক বা ব্যবস্থাপকের সম্মতি প্রয়োজন৷ উদাহরণ (অ) ক উইলের দ্বারা খ কে সোনালী ব্যাংকে জমারত সরকারী কাগজ দান করে৷ ব্যাংকের সিকিউরিটি অর্পণে কোন ক্ষমতা নাই কিংবা নির্বাহকের সম্মতি ব্যতীত খ এর উহাদের দখল নেয়ার অধিকার নেই৷ (আ) ক উইল দ্বারা খ এর প্রজা সত্ত্বে ঢাকায় তাহার বাড়ী গ কে দান করে৷ নির্বাহক বা ব্যবস্থাপকের সম্মতি ব্যতীত গ উহার খাজনা গ্রহণ করিবেন না৷