ধারাঃ ৩৩০৷ যদি সম্পত্তি দেনা এবং সুনির্দিষ্ট উত্তরদায় পরিশোধে পর্যাপ্ত না হয় তাহা হইলে পরবর্তিটি হইতে উহাদের নিজেদের পরিমাণ আণুপাতিক হারে কমাইতে হইবে৷ উদাহরণ ক, খ কে ৫০০ টাকা মূল্যের একটি ডায়মন্ড রিং এবং ১,০০০ টাকার মূল্যের একটি ঘোড়া দান করে৷ উইলকারীর সকল বিষয় বিক্রয় করার প্রয়োজন হয় এবং দেনা পরিশোধের পর তাহার সম্পত্তির মূল্য হয় ১,০০০ টাকা৷ এই অর্থ হইতে খ কে ৩৩৩.৩৩ টাকা এবং গ কে ৬৬৬.৬৭ টাকা পরিশোধ করিতে হয়৷