ধারাঃ ৩২৯৷ যেক্ষেত্রে নির্দেশার্থক উত্তরদায় থাকে এবং সম্পত্তি দেনা এবং প্রয়োজনীয় খরচ পরিশোধে পর্যাপ্ত সেক্ষেত্রে উত্তরদায়গ্রহীতার ঐ তহবিল হইতে তাহার উত্তরদায় পরিশোধের অগ্রাধিকারভিত্তিক দাবী থাকে সে তহবিল হইতে উক্ত তহবিল নিঃশেষিত না হওয়া পর্যন্ত উত্তরদায়টি পরিশোধ করিতে হইবে বলিয়া নির্দেশ থাকে এবং তহবিল নিঃশেষিত হওয়ার পরে যদি উত্তরদায়ের অংশবিশেষ তখনও পরিশোধিত না থাকে তাহা হইলে তিনি সাধারণ সম্পত্তির বিরুদ্ধে অবশিষ্টের জন্য পদাধিকারের অধিকারী হইবেন৷