ধারাঃ ৩২৪৷ (১) যদি মৃত ব্যক্তির স্থায়ী নিবাস বাংলাদেশে না থাকে, তাহলে তাহার দেনা পরিশোধের জন্য অস্থাবর সম্পত্তি ব্যবহার করিবার বিষয়টি বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হইবে৷ (২) (১) উপধারা বলে দেনার অংশবিশেষের পরিশোধ গ্রহণকারী কোন পাওনাদার মৃতের অস্থাবর সম্পত্তির ’উপস্বত্বে’ কোন ভাগের অধিকারী হইবেন না, যদি না তিনি অন্যান্য পাওনাদারের কল্যাণার্থে উক্ত পরিশোধ হিসাবে আনেন৷ (৩) এই ধারা মৃত ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হইলে প্রযোজ্য হইবে না৷ উদাহরণ ক এমন কোন দেশে তাহার স্থায়ী নিবাস আছে যেখানে সীল মোহরাংকিত দলিলপত্র সীল মোহরাংকিত সিস নয় দলিলপত্রের উপর…