ধারাঃ ৩২৩৷ পূর্বে যাহা বলা হইয়াছে তাহা ব্যতীত কোন পাওনাদারের অন্য কোন পাওনাদারের উপর অগ্রাধিকারের অধিকার থাকিবে না; কিন্তু নির্বাহক বা ব্যবস্থাপক তাহার নিজস্ব দেনাসহ যতদূর পর্যন্ত মৃত ব্যক্তির সম্পত্তি বর্ধিত হইত ততদূর পর্যন্ত তাহার জানার মধ্যে উক্ত সকল দেনা সমান হারে পরিশোধ করিবেন৷