ধারাঃ ৩১৮৷ যেক্ষেত্রে সমগ্র বাংলাদেশের কার্যকর হওয়ার অভিপ্রায়ে প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের মঞ্জুর করা হয় ঐ সকল ক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক বাংলাদেশে অবস্থিত মৃত ব্যক্তির সকল স্থাবর বা অস্থাবর সকল সম্পত্তির তালিকায় অন্তর্ভূক্ত করিবে এবং উক্ত সম্পত্তির মূল্য আলাদা আলাদাভাবে উক্ত তালিকায় উল্লেখ করিতে হইবে এবং সম্পত্তি বাংলাদেশে যেখানেই থাকুক না কেন প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের অনুরূপ দিকসহ সম্পত্তির পরিমাণ বা মূল্য ধার্যযোগ্য হইবে৷