ধারাঃ ৩১৭৷ (১) একজন নির্বাহক বা ব্যবস্থাপক প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের মঞ্জুরের তারিখ হইতে ৬ মাসের মধ্যে অথবা আদালতের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে ঐ আদালতের দখলভুক্ত সকল সম্পত্তির পূর্ণ এবং প্রকৃত হিসাব এবং সকল পাওনা এবং নির্বাহক বা ব্যবস্থাপক অধিকারী হন কোন ব্যক্তির দ্বারা এরূপ সকল দেনা সম্বলিত একটি তালিকা প্রদর্শন করিবেন এবং একইভাবে মঞ্জুরের তারিখ হইতে এক বছরের মধ্যে অথবা উক্ত আদালতের নির্দিষ্ট সময়ের মধ্যে তাহার কাছে আসন্ন সম্পত্তি এবং উক্ত সম্পত্তি প্রয়োগ বা বিলিব্যবস্থার পদ্ধিত সম্বলিত ভূ-সম্পত্তির একটি হিসাব প্রদর্শন করিবে৷ (২) এই ধারার অধীনে কোন ফরমে তালিকা বা হিসাব প্রদর্শিত হইবে…