ধারাঃ ৩১১৷ যখন কয়েকজন নির্বাহক বা ব্যবস্থাপক থাকেন তখন বিপরীত মর্মে কোন নির্দেশ না থাকিলে তাহাদের সকলের ক্ষমতা তাহাদের মধ্যে একজনের দ্বারা প্রয়োগ করা যাইবে যিনি উইল প্রমাণ করিয়াছে কিংবা ব্যবস্থাপনা গ্রহণ করিয়াছে৷ উদাহরণ (অ) কয়েকজন নির্বাহকের একজনের মৃত ব্যক্তির নিকট প্রাপ্য দেনা মুক্তকরণের অধিকার আছে৷ (আ) একজনের ইজারা সমর্পণের ক্ষমতা আছে৷ (ই) একজনের মৃতের স্থাবর বা অস্থাবর সম্পত্তি, বিক্রয়ের ক্ষমতা আছে৷ (ঈ) একজনের উত্তরদায়ে সম্মতি দেওয়ার ক্ষমতা আছে৷ (উ) একজনের মৃতের প্রতি প্রদেয় প্রতিজ্ঞাপত্র পৃষ্ঠাংকন করার ক্ষমতা আছে৷ (ঊ) উইলের মাধ্যমে ক, খ, গ এবং ঘ কে নির্বাহক নিয়োগ করা হয় এবং নির্দেশ…