ধারা-৩০৮৷ একজন নির্বাহক বা ব্যবস্থাপক তত্কর্তৃক আইনসংগতভাবে খরচ করার ক্ষমতা ছাড়াও উহা লঙ্ঘন না করিয়া খরচ করিতে পারিবেন৷ - (ক) তত্কর্তৃক ব্যবস্থাকৃত কোন ভূ-সম্পত্তির উপযুক্ত তত্ত্বাবধান বা ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কার্যক্ষেত্রে এবং (খ) হাইকোর্ট বিভাগে অনুমোদনক্রমে উক্ত সম্পত্তির ক্ষেত্রে যুক্তিসংগত এবং উপযুক্ত যেমন হইবে তেমন ধর্মীয় দাতব্য এবং অন্যান্য বিষয়ে এবং উন্নয়নের ক্ষেত্রে৷