ধারাঃ ৩০৭৷ (১) উপধারা (২) এর বিধানাবলী সাপেক্ষে একজন নির্বাহক বা ব্যবস্থাপক ১২১-ধারার অধীনে তাহার উপর ন্যস্ত মৃতের সম্পত্তি তিনি যেমন বিবেচনা করেন তেমন পদ্ধতিতে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বিলিব্যবস্থা করিবার ক্ষমতা থাকে৷ উদাহরণ (অ) মৃত ব্যক্তি তাহার সম্পত্তির অংশ উইলমূলে দান করেন৷ নির্বাহক উক্ত দানের সম্মতি না দিয়া সম্পত্তি বিক্রয় করে৷ বিষয়টি বৈধ৷ (আ) নির্বাহক তাহার বিবেচনার প্রয়োগ বলে মৃতের স্থাবর সম্পত্তির অংশবিশেষ বন্ধক দেন৷ বন্ধকটি বৈধ৷ (২) যদি মৃত ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন বা অব্যাহতি প্রাপ্ত হন তাহা হইলে উপধারা (১) বলে অর্পিত সাধারণ ক্ষমতা নিম্নিলিখত বাধানিষেধ শর্তসাপেক্ষ…