ধারাঃ ৩০৬৷ মৃত্যুর সময়ে কোন ব্যক্তি তা তাহার নির্বাহক এবং ব্যবস্থাপকের পক্ষে বা বিপক্ষে বিদ্যমান সকল অধিকার ১৮৬০ সালের দণ্ডিবিধিতে অর্জিত মানহানি বা আঘাত কিংবা মৃত হয় না এইরূপ ক্ষতি এবং পক্ষের মৃত্যুর পরে দাবীকৃত প্রতিকার পাওয়া যায় না এইরূপ ব্যতীত, বিদ্যমান থাকিবে৷ উদাহরণ (ক) কোন কর্মকর্তার দোষ বা অবহেলার কারণে রেললাইনে সংঘর্ষ ঘটে এবং একজন বাদী বারাত্মকভাবে আহত হয়, কিন্তু মৃত্যু হয় না৷ কোন মামলা দায়ের না করিয়া তিনি পরে মারা যান৷ মামলার কারণ বিদ্যমান থাকে না৷ (আ) ’ক’ বিবাহ বিচ্ছেদের মামলা করেন৷ ’ক’ মারা গেল৷ মামলা করিবার কারণ তাহার প্রতিনিধির বরাবরে থাকে না৷