ধারাঃ ৩০০৷ (১) জেলা জজের উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়ােগে হাইকোর্ট ডিভিশনের জেলা জজের সাথে সমরূপ এক্তিয়ার থাকিবে। (২) যেক্ষেত্রে ৫৭ ধারা প্রযােজ্য হয়, সেক্ষেত্র ব্যতীত এতদ্বারা স্থানীয় এলাকায় আরােপিত সমরূপ এক্তিয়ার বলে হাইকোর্ট ডিভিশন, মৃত ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হইলে, প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের দরখাস্ত গ্রহণ করিবে না যদি না সরকার সহকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উহাকে উক্তরূপ করিবার ক্ষমতা দান করে।