ধারাঃ ২৯৭৷ যখন প্রবেট বা ব্যবস্থাপনা মঞ্জুর প্রত্যাহার করা হয়, তখন উহা প্রত্যাহারের পূর্বে উক্ত মঞ্জুরের অধীনে কোন নির্বাহক বা ব্যবস্থাপককে প্রদত্ত সকল পরিশােধ, উক্ত প্রত্যাহার সত্ত্বেও, পরিশােধকারী ব্যক্তির প্রতি বৈধ অব্যাহতি হইবে; এবং উক্ত প্রত্যাহৃত মঞ্জুরের অধীনে কার্যকর করিয়াছেন এমন নির্বাহক বা ব্যবস্থাপক তৎকর্তৃক যে ব্যক্তিকে পরবর্তীতে প্রবেট বা ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইত ঐ ব্যক্তি আইনসংগতভাবে করিতে পারিতেন এইরূপ পরিশােধ বিষয়ে নিজে রিইমবার্স রাখিতে পারিবেন।