ধারাঃ ২৯৬৷ (১) যখন এই আইনের অধীনে প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের মঞ্জুর প্রত্যাহার করা হয় যা বাতিল করা হয়, তখন যে ব্যক্তিকে মঞ্জুর করা হয় ঐ ব্যক্তি মঞ্জুরী প্রদত্ত আদালতে সঙ্গে সঙ্গেই। প্রবেট বা পত্র প্রত্যর্পণ করিবেন। (২) যদি উক্ত ব্যক্তি স্বেচ্ছায় এবং কোন যুক্তিসংগত কারণ ব্যতীত প্রবেট বা পত্র প্রত্যর্পণ উক্তভাবে স্থগিত রাখা হয়, তাহা হইলে তিনি সর্বোচ্চ ১,০০০ টাকা অর্থ দণ্ডে বা ৩ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।