ধারাঃ ২৯২৷ পিটিশনের মাধ্যমে দরখাস্তের ভিত্তিতে এবং উক্ত কোন মুচলেকার অংগীকার রক্ষা করা হয় নাই এই মতে সন্তুষ্টির প্রেক্ষিতে এবং আদালত যেমন উপযুক্ত মনে করে তেমন জামানত কিংবা গৃহীত অর্থ আদালতে পরিশােধ করিতে হইবে বা অন্য কোনভাবে জমা দিতে হইবে মর্মে যেমন বিধান করিবে তেমন শর্তে; আদালত উহা কোন বাতি তাহার নির্বাহক বা ব্যবস্থাপককে স্বত্বনিয়ােগ করিতে পারিবে, যিনি বা যাহারা উহার ফলে তাহার বা তাহাদের নিজস্ব নামে এমনভাবে উক্ত মুচলেকার উপর মামলা করিবার অধিকারী হইবেন যেন উহা আদালতের বিচারকের পরিবর্তে মুলত : তাহাকে বা তাহাদেরকে দিয়াছিলেন এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তির ট্রাস্টি হিসাবে উক্ত শর্ত ভঙ্গ বিষয়ে…