ধারাঃ ২৯১৷ (১) ২৪১ ধারার অধীনে মঞ্জুর ব্যতিরেকে কোন ব্যক্তিকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা হইলে উক্ত প্রত্যেক ব্যক্তি মৃত ব্যক্তি ভূ সম্পত্তির সংগ্রহের জন্য নিয়ােজিত এবং ব্যবস্থাপনাকারী এক বা একাধিক জামানতকারীসহ জেলা জজকে মুচলেকা দিবেন এবং উক্ত মুচলেকা জেলা জজ সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে যেমন নির্দেশ দিবেন তেমন ফরমে করিতে হইবে। (২) যখন মৃত ব্যক্তি একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হন, তখন- (ক) ২৪১ ধারার অধীনে মঞ্জুর সম্পর্কে উপধারা (১) এর ব্যতিক্ৰম কার্যকর হইবে না (খ) প্রবেট মঞ্জুর করা হইয়াছে এইরূপ কোন ব্যক্তির নিকট হইতে জেলা জজ একই রূপ মুচলেকা দাবি করিতে…