ধারাঃ ২৮৭৷ যেক্ষেত্রে কোন বিবাদ নেই কিন্তু প্রবেট বা ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা উচিত হইবে বা হইবে না মর্মে জেলা প্রতিনিধির নিকট সন্দেহজনক বলিয়া প্রতীয়মান হয় ঐরূপ প্রতিটি ক্ষেত্রে অথবা কোন প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের মঞ্জুর বা মঞ্জুরের জন্য দরখাস্তের ক্ষেত্রে যখন কোন প্রশ্ন উত্থাপিত হয় তখন জেলা প্রতিনিধি উপযুক্ত মনে করিলে বিষয়টি জেলা জজের নিকট প্রেরণ করিতে পারিবে যিনি তাহার নিকট প্রয়ােজনীয় বলিয়া প্রতীয়মান নির্দেশ মােতাবেক উক্ত দরখাস্তের বিষয়ে অগ্রসর হইতে জেলা প্রতিনিধিকে নির্দেশ দিতে পারিবে অথবা তাহার নিকট তর্কিত মঞ্জুরের জন্য দরখাস্ত করিবার সুযােগ দিয়া উক্ত দরখাস্ত বিষয়ের…