ধারাঃ ২৮৬৷ জেলা প্রতিনিধি ঐ ক্ষেত্রে প্রবেট বা ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিতে। পারিবেন না, যেক্ষেত্রে মঞ্জুর সম্পর্কে বিবাদ আছে কিংবা যেক্ষেত্রে তাহার আদালতে প্রবেট বা ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা উচিত হইবে না মর্মে তাহার নিকট প্রতীয়মান হয়। ব্যাখ্যা - বিবাদ অর্থ কার্য ধারা বিরােধিতা করিবার জন্য কোন ব্যক্তি বা তাহার। স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে বা তাহার পক্ষে কার্য করিতে যথােপযুক্তভাবে নিয়ােগকৃত আইনজীবীর মাধ্যমে উপস্থিতি বুঝাইবে। আলোচনা ও প্রয়োগ ধারা - ২৮৬ এবং ২৮৮ ঃ জেলা প্রতিনিধি ২৮৬ ধারানুযায়ী নিবৃত্ত হইবেন, যখনই ব্যবস্থাপনাপত্র বা প্রবেট মঞ্জুরীর ব্যাপারে কোন বিবাদ কোনাে মামলায়…