ধারাঃ ২৮৪৷ (১) প্রবেট বা ব্যবস্থাপনা মঞ্জুরের বিরুদ্ধে ক্যাভিয়েট জেলা জজ বা জেলা প্রতিনিধির নিকট দায়ের করিতে হইবে। (২) কোন জেলা প্রতিনিধির নিকট কোন ক্যাভিয়েট দায়েরের অব্যবহিত পরেই তিনি উহার কপি জেলা জজের নিকট পাঠাইয়া দিবেন। (৩) জেলা জজের নিকট ক্যাভিয়েট দাখিলের অব্যবহিত পরেই উহার একটি কপি জেলা প্রতিনিধিকে প্রদান করিতে হইবে, যাহার এখতিয়ারের মধ্যে মৃত্যুর সময়ে মৃত ব্যক্তির নির্দিষ্ট আবাসস্থল ছিল বলিয়া কথিত হয় এবং অন্য কোন জজ যা জেলা প্রতিনিধিকে যাহার নিকট উহা প্রেরণ করা জেলা জজের নিকট সুবিধাজনক বলিয়া প্রতীয়মান হয়। (৪) ক্যাভিয়েটের ফরমঃ ক্যাভিয়েট যতদূর সম্ভব পঞ্চম তফসিলে বর্ণিত…