ধারাঃ ২৭৷ উত্তরাধিকারের উদ্দেশ্যে কোন পার্থক্য থাকে না- (ক) ঐ ব্যক্তিদের মধ্যে যাহারা মৃত ব্যক্তির সহিত তাহার পিতার মাধ্যমে সম্পর্কিত এবং ঐ ব্যক্তিদের মধ্যে যাহারা তাহার মাতার মাধ্যমে তাহার সহিত সম্পর্কিত; বা (খ) ঐ ব্যক্তিদের মধ্যে যাহারা আপনাদের (ful blood) এর মাধ্যমে মৃত ব্যক্তির সহিত সংশ্লিষ্ট এবং ঐ ব্যক্তিদের যাহারা সৎ হিসাবে (half blood) তাহার সহিত সংশ্লিষ্ট; বা (গ) ঐ ব্যক্তিদের মত যাহারা মৃত ব্যক্তির জীবদ্দশায় প্রকৃতপক্ষেই জন্মগ্রহণ করেন এবং ঐ ব্যক্তিদের মধ্যে যাহারা তাহার মৃত্যুর সময়ে মাতৃগর্ভে ছিলেন কিন্তু পরবর্তীতে জীবন্ত অবস্থায় জন্মগ্রহণ করেন।