ধারাঃ ২৬৩৷ উপযুক্ত কারণে মঞ্জুরীকৃত প্রবেট বা ব্যবস্থাপনাপত্র প্রত্যাহার বা বাতিল করা যাইবে৷ ব্যাখ্যা- নিম্নলিখিত ক্ষেত্রে উপযুক্ত কারণ বিদ্যমান বলিয়া বিবেচিত হইবে- (ক) মঞ্জুর লাভের কার্যধারা মূলতঃ ত্রুটিপূর্ণ; বা (খ) মিথ্যা বিবৃতি বা ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন কিছু আদালতে গোপন করিবার মাধ্যমে মঞ্জুরী লাভ করা হইয়াছে; বা (গ) মঞ্জুরীর সঠিকতার জন্য আইনের প্রশ্নে গুরুত্বপূর্ণ ঘটনার অসত্য অভিযোগের মাধ্যমে মঞ্জুরী লাভ করা হইয়াছিল, যদিও উক্ত অভিযোগ অজ্ঞানবশতঃ কিংবা অসতর্কতাবশতঃ করা হইয়াছিল; বা (ঘ) অবস্থার কারণে উক্ত মঞ্জুর অপ্রয়োজনীয় এবং কার্যকরহীন হইয়া গিয়াছে; বা (ঙ) যে ব্যক্তির বরাবরে মঞ্জুরি…