ধারাঃ ২৬২৷ যদি সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুরের পরে কোন কডিসিল আবিষ্কৃত হয়, তাহা হইলে যথোপযুক্ত প্রমাণ এবং সনাক্তকরণের প্রেক্ষিতে উহা মঞ্জুরের সহিত যুক্ত করা যাইবে এবং তদানুসারে উক্ত মঞ্জুর পরিবর্তন এবং সংশোধন করা যাইবে৷