ধারাঃ ২৫৯৷ পূর্ণভাবে ব্যবস্থাপিত নয় এমন ভূ-সম্পত্তির ব্যবস্থাপনাপত্র মঞ্জুরের ক্ষেত্রে মূল মঞ্জুরের ক্ষেত্রে প্রযোজ্য বিধি আদালত প্রয়োগ করিবে এবং মূল মঞ্জুর প্রদান করা যাইত কেবলমাত্র এইরূপ ব্যক্তিকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিবে৷