ধারাঃ ২৫৭৷ যখন প্রবেটের ব্যতিক্রমসহ মঞ্জুর বা সংযুক্ত উইলসহ বা ব্যতীত ব্যবস্থাপনাপত্র প্রদান করা হয়, তখন মৃত ব্যক্তির ভূ-সম্পত্তির অবশিষ্টের প্রবেট বা ব্যবস্থাপনার অধিকারী ব্যক্তি উক্ত মৃত ব্যক্তির ভূ-সম্পত্তির প্রবেট বা ব্যবস্থাপনাপত্র মঞ্জুর গ্রহণ করিতে পারিবেন৷