ধারাঃ ২৫৪৷ (১) যখন কোন ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা যায় অথবা এমন কোন উইল রাখিয়া যান যাহাতে কার্য করিবার জন্য ইচ্ছুক এবং উপযুক্ত কোন নির্বাহক থাকে না কিংবা যেক্ষেত্রে উক্ত ব্যক্তির মৃত্যুর সময়ে নির্বাহক বাংলাদেশের বাহিরে বসবাস করেন এবং আদালতের নিকট ভূ-সম্পত্তি বা উহার অংশবিশেষ ব্যবস্থাপনা করিতে কোন ব্যক্তি নিয়োগ করা প্রয়োজন বা সুবিধাজনক এইরূপ প্রতীয়মান হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি সাধারণ অবস্থায় ব্যবস্থাপনার অধিকারী হইতে পারিতেন ঐ ব্যক্তি ব্যতিরেকে আদালত তাহার বিবেচনায় রক্ষা সম্পর্কে, স্বার্থের পরিমাণ, ভূ-সম্পত্তির নিরাপত্তা এবং উহা যথাযথভাবে ব্যবস্থাপিত হইবে এইরূপ সম্ভাব্যতা বিবেচনাপূর্বক যেমন…