ধারাঃ ২৫৩৷ কোন ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রতীয়মান হইলে ঐ ক্ষেত্রে যে আদালতের এক্তিয়ারে কোন সম্পত্তি অবস্থিত ঐ আদালত মৃত ব্যক্তির সম্পত্তি সংগ্রহ এবং সংরক্ষণের উদ্দেশ্যে এবং আদালতের নির্দেশ সাপেক্ষে তাহার ভূ-সম্পত্তিতে দেয় দেনা মুক্তকরনার্থে যাহাকে উপযুক্ত মনে করিবে তাহাকে সীমিত ব্যবস্থাপনাপত্র প্রদান করিতে পারিবে৷