ধারাঃ ২৫২৷ যদি কোন প্রবেট বা ব্যবস্থাপনা পত্রের তারিখ হইতে ১২ মাস সময় অবসানে নির্বাহক বা ব্যবস্থাপক বাংলাদেশে অনুপস্থিত থাকেন, তাহলে নির্বাহক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়ের কৃত মামলায় একটি পক্ষ হওয়া এবং করিবার উদ্দেশ্যে এবং মামলায় প্রদত্ত ডিক্রি কার্যকর করিবার উদ্দেশ্যে, আদালত যেমন উপযুক্ত মনে করিবে তেমন কোন ব্যক্তিকে সীমিত আকারে ব্যবস্থাপনাপত্র প্রদান করিতে পারিবে৷