ধারাঃ ২৫১৷ যখন মৃত ব্যক্তির প্রতিনিধিকে নিষ্পন্নাধীন মামলায় পক্ষ করিবার আবশ্যক হয় এবং নির্বাহক বা ব্যবস্থাপনায় অধিকারী ব্যক্তি কার্য করিতে অক্ষম বা অনিচ্ছুক হন, তাহা উক্ত মামলায় এক পক্ষের মনোনীত ব্যক্তিকে ব্যবস্থাপনা পত্র প্রদান করা যাইবে উহা উক্ত মামলায় কিংবা অন্য কোন কারণে বা মামলায় যাহা পক্ষসমূহের মধ্যে একই বা অন্য কোন আদালতে শুরু হইতে পারিবে, মৃত ব্যক্তিকে প্রতিনিধিত্ব করিবার উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকিবে, এবং উক্ত কারণে বা মামলায় প্রধান আলোচ্য বিষয়সমূহ থাকিবে, এবং যতক্ষণ পর্যন্ত উহাতে কোন ডিক্রি দেওয়া এবং উহা পূর্ণ কার্যকর করা হয়৷