ধারাঃ ২৫০৷ যেক্ষেত্রে কোন ব্যক্তি এইরূপ সম্পত্তি রাখিয়া মারা যায় তিনি যাহার একমাত্র অথবা উত্তরজীবী ট্রাস্টি কিংবা যাহাতে তাহার নিজস্ব কোন স্বার্থ নাই এবং কোন সাধারণ প্রতিনিধি রাখিয়া না যান অথবা কার্য করিতে অক্ষম বা অনিচ্ছুক এইরূপ কোন ব্যক্তি থাকে সেক্ষেত্রে উক্ত সম্পত্তিতে ব্যবস্থাপত্র বেনিফিশিয়ারী অথবা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তিকে মঞ্জুর করা যাইবে৷