ধারাঃ ২৫৷ (১) সরাসরি সগােত্রতা হইতেছে তাহাই যাহা ২ জন ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে যাহাদের একজন, একজন ব্যক্তি এবং পিতা, পিতামহ এবং প্রপিতামহ এবং সরাসরি উর্ধ্ব রেখায় যতই উপরে হােক, কিংবা একজন ব্যক্তি এবং তাহার পুত্র, পৌত্র, প্রপৌত্র এবং সরাসরি নিম্ন রেখায় যতই নিম্নগামী হউক হিসাবে, অন্যজন হইতে সরাসরি রেখায় উদ্ভূত। (২) প্রতিটি বংশধর (generation) উর্ধ্বগামী বা নিম্নগামী ধাপ গঠন করিয়া থাকে। (৩) একজন ব্যক্তির পিতা প্রথম ধাপে তাহার সহিত সংশ্লিষ্ট, এবং একইভাবে তাহার পুত্রের সহিত; দ্বিতীয় ধাপে তাহার পিতামহ এবং পৌত্র; তৃতীয় ধাপে তাহার প্রপিতামহ এবং প্রপৌত্র এবং এইভাবে ক্রমাগত।