ধারাঃ ২৪৯৷ যদি নিয়োগকৃত কোন নির্বাহক তাহার পক্ষে উইল প্রমাণের জন্য সাধারণভাবে একজন এ্যাটর্নী বা প্রতিনিধিকে কর্তৃত্ব দিয়া থাকেন এবং উক্ত কর্তৃত্ব বিশেষ উদ্দেশ্যে সীমাবদ্ধ হয় তাহা হইলে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র সেই মোতাবেক সীমাবদ্ধ থাকিবে৷