ধারাঃ ২৪৮৷ উইলে উল্লেখিত কোন সীমাবদ্ধ উদ্দেশ্যে যদি নির্বাহক নিয়োগ করা হয় তাহা হইলে উল্লেখিত কোন সীমাবদ্ধ থাকিবে এবং যদি তিনি তাহার পক্ষে ব্যবস্থাপনা গ্রহণ করিবার জন্য কোন এ্যাটর্নী বা প্রতিনিধি নিয়োগ করেন তাহা হইলে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র সেই মোতাবেক সীমাবদ্ধ থাকিবে৷