ধারাঃ ২৪৭৷ মৃত ব্যক্তির উইলের বৈধতা সম্পর্কে কিংবা কোন প্রবেট বা কোন ব্যবস্থাপনাপত্রের মঞ্জুর লাভ বা প্রত্যাহার বিষয়ে কোন মামলা চলাকালে আদালত উক্ত মৃত ব্যক্তির ভূ-সম্পত্তির জন্য একজন ব্যবস্থাপক নিয়োগ করিতে পারিবে, যিনি উক্ত ভূ-সম্পত্তি বণ্টনের অধিকার ব্যতীত একজন সাধারণ ব্যবস্থাপকের সকল অধিকার এবং ক্ষমতার অধিকারী হইবেন এবং উক্ত প্রত্যেক ব্যবস্থাপক আদালতের সরাসরি নিয়ন্ত্রণে থাকিবেন এবং উক্ত প্রত্যেক ব্যবস্থাপক আদালতের সরাসরি নিয়ন্ত্রণে থাকিবেন এবং আদালতের নির্দেশ মোতাবেক কাজ করিবেন৷