ধারাঃ ২৪৪৷ যখন একমাত্র অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা নাবালক হন তখন উক্ত নাবালক সাবালক না হওয়া পর্যন্ত আদালত যেমন উপযুক্ত মনে করে উক্ত নাবালকের আইনগত অভিভাবককে অথবা অন্য কোন ব্যক্তিকে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে এবং নাবালক সাবালক হইলে উইলের প্রবেট তাহাকে প্রদান করিতে হইবে৷