ধারাঃ ২৪২৷ উপস্থিত থাকিলে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইত এইরূপ কোন ব্যক্তি যখন বাংলাদেশে অনুপস্থিত থাকে তখন ২৪১ ধারায় উল্লেখিত সীমিত মেয়াদে তাহার এ্যাটর্নী বা প্রতিনিধিকে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷