ধারাঃ ২৪১৷ যখন কোন নির্বাহক বাংলাদেশে অনুপস্থিত থাকে এবং কার্য করিতে ইচ্ছুক এইরূপ কোন নির্বাহক বাংলাদেশে না থাকে তখন সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মালিকের ব্যবহার এবং কল্যাণার্থে অনুপস্থিত নির্বাহকের এ্যাটর্নী বা প্রতিনিধিকে মঞ্জুর করা যাইবে যতক্ষণ না তিনি তাহাকে প্রদত্ত প্রবেট বা ব্যবস্থাপনাপত্র লাভ করেন৷