ধারাঃ ২৩৯৷ যখন উইল বাংলাদেশের বাহিরে বসবাসকারী কোন ব্যক্তির দখলে থাকে, যিনি উহা অর্পণ করিতে অস্বীকার করেন অথবা অবহেলা করেন কিন্তু অনুলিপি নির্বাহকের বরাবরে প্রেরিত হয় এবং মূল অংশের জন্য অপেক্ষা করা ব্যতিরেকে প্রবেট মঞ্জুর করা উচিত ভূ-সম্পত্তির স্বার্থে এইরূপ প্রয়োজনীয় হয় তখন উক্ত প্রেরিত অনুলিপি সম্পর্কে প্রবেট মঞ্জুর করা যাইবে যতক্ষণ না উইল বা উহার প্রামাণ্য দলিল দাখিল করা হয়৷