ধারাঃ ২৩৭৷ উইলকারীর মৃত্যুর তারিখ হইতে যখন উইল হারাইয়া যায় অথবা ভুলক্রমে স্থাপিত হয় কিংবা ভুলক্রমে বা দুর্ঘটনাক্রমে ধ্বংস হইয়া যায় এবং উহা উইলকারীর কোন কার্য দ্বারা না হয়, এবং উইলের অনুলিপি বা খসড়া সংরক্ষিত থাকে তখন মূল বা যথাপোযুক্তিভাবে প্রামাণ্য অনুলিপি দাখিল না করা পর্যন্ত উক্ত অনুলিপি বা খসড়ার প্রবেট মঞ্জুর করা যাইবে৷