ধারাঃ ২৩৫৷ ব্যবস্থাপনাপত্র গ্রহণ করিবার কিংবা প্রত্যাখান করিবার জন্য পরবর্তী আত্মীয় আহবান করিয়া অতঃপর উল্লেখিত পদ্ধতিতে উল্লেখ ইস্যু এবং প্রকাশ না করা পর্যন্ত সার্বজনীন বা অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা ব্যতীত অন্য কোন উত্তরদায়গ্রহীতাকে সংযুক্ত উইলসহ ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে না৷