ধারাঃ ২৩৪৷ যখন অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতার কোন প্রতিনিধি কিংবা কোন নির্বাহক এবং কোন অবশিষ্টভোগী উত্তরদায়গ্রহীতা না থাকে অথবা তিনি কার্য করিতে অস্বীকার করেন বা অক্ষম হন অথবা তাহাকে না পাওয়া যায় তখন মৃত ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা গেলে তাহার ভূ-সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারী হইত এইরূপ ব্যক্তি বা ব্যক্তিগণকে অথবা লাভজনক স্বার্থ সম্পন্ন অন্য কোন উত্তরদায়গ্রহীতাকে অথবা পাওনাদারকে উইল প্রমাণ করার জন্য গ্রহণ করা যাইবে এবং তাহাকে বা তাহাদেরকে তদানুসারে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷