ধারাঃ ২৩২৷ যখন- (ক) মৃত ব্যক্তি উইল করিয়াছে কিন্তু কোন নির্বাহক নিয়োগ করেন নাই, বা (খ) মৃত ব্যক্তি এমন একজনকে নির্বাহক নিয়োগ করিয়াছে যিনি আইনগতভাবে কার্য করিতে অক্ষম বা প্রত্যাখান করে কিংবা উইলকারীর পূর্বে মৃত্যুবরণ করিয়াছে অথবা উইল প্রমাণ করিবার পূর্বে মৃত্যুবরণ করিয়াছে, বা (গ) উইল প্রমাণ করিয়া নির্বাহক মৃত্যুবরণ করেন কিন্তু তত্পূর্বে তিনি মৃত ব্যক্তির সকল ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা করিয়াছেন৷ তখন উইল প্রমাণ করিবার জন্য একজন সার্বজনীন বা অবশিষ্ট উত্তরদায় গ্রহীতাকে স্বীকার করা যাইবে এবং সংযুক্ত উইল সহযোগে সমুদয় সম্পত্তির অথবা যতখানি ব্যবস্থাহীন ততখানি তাহাকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে৷