ধারা-২৩১৷ যদি নির্বাহক নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নির্বাহিকতা পরিত্যাগ করিতে কিংবা গ্রহণ করিতে ব্যর্থ হন তাহা হইলে উইলটি প্রমাণ করা যাইবে এবং সংযুক্ত উইলের অনুলিপি সহযোগে ব্যবস্থাপনাপত্র ঐ ব্যক্তির বরাবরে মঞ্জুর করা যাইবে যিনি উইলবিহীন অবস্থার ক্ষেত্রে ব্যবস্থাপনার অধিকারী হইতেন৷