ধারাঃ ২২৯৷ নির্বাহক হিসাবে নিয়োগপ্রাপ্ত কোন ব্যক্তি যখন তাহার নির্বাহীকতা পরিত্যাগ না করেন তখন নির্বাহককে তাহার নির্বাহীকতা গ্রহণ বা পরিত্যাগ করিবার আহবান করিয়া সাইটেশন ইস্যু না করা পর্যন্ত অন্য কোন ব্যক্তিকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করা যাইবে নাঃ তবে শর্ত থাকে যে, যখন কতিপয় নির্বাহকের মধ্য হইতে এক বা ততোধিক নির্বাহক উইল প্রমাণ করেন তখন আদালত, যে সকল নির্বাহক উইল প্রমাণ করিয়াছে তাহাদের উত্তরজীবির মৃত্যুর ক্ষেত্রে, যাহারা প্রমাণ করেন নাই তাহাদের উল্লেখ ব্যতিরেকে ব্যবস্থাপনাপত্র মঞ্জুর করিতে পারিবে৷