ধারাঃ ২২৫৷ (১) যদি প্রবেট প্রদানের পর কোন কডিসিল আবিষ্কৃত হয় তাহা হাইলে উক্ত কডিসিলে একটি পৃথক প্রবেট নির্বাহককে দেওয়া যাইবে যদি উহা কোন ভাবে উইলের মাধ্যমে নির্বাহক নিয়োগ প্রকাশ না করে৷ (২) যদি কডিসিলের মাধ্যমে পৃথক নির্বাহক নিয়োগ করা হয় তাহা হইলে উইলের প্রবেট প্রত্যাহার করিতে হইবে এবং একত্রে উক্ত উইল এবং প্রবেটের ক্ষেত্রে নতুন প্রবেট দিতে হইবে৷