ধারাঃ ২২৪৷ কতিপয় নির্বাহককে নিয়োগ করা হইলে তাহাদের সকলকে যুগপত্ ভাবে বা বিভিন্ন সময়ে প্রবেট দেওয়া যাইবে৷ উদাহরণ ক প্রকাশ্য নিয়োগের দ্বারা খ এর উইলের একজন নির্বাহক এবং গ ইঙ্গিতের মাধ্যমে উহার একজন নির্বাহক৷ একই সময়ে ক এবং গ কে অথবা প্রথমে ক এবং পরে গ কে অথবা প্রথমে গ এবং পরে ক কে প্রবেট দেওয়া যাইবে৷