ধারাঃ ২২২৷ (১) কেবলমাত্র উইল দ্বারা নিয়োগপ্রাপ্ত নির্বাহককে প্রবেট প্রদান করিতে হইবে৷ (২) নিয়োগ প্রকাশিত অথবা প্রয়োজনীয় ইঙ্গিতপূর্ণ হইতে পারিবে৷ উদাহরণ (অ) ক এইরূপ ইচ্ছা করে যে খ ইচ্ছুক না হইলে গ হইবে তাহার নির্বাহক৷ ঘ-কে ইঙ্গিতের মাধ্যমে নির্বাহক নিয়োগ করা হয়৷ (আ) ক, খ-কে একটি উত্তরদায় এবং পুত্রবধূ গ কে কয়েকটি উত্তরদায় দান করে এবং এইরূপ বলে যে “গ যদি জীবিত না থাকে তাহা হইলে আমি খ কে আমার সমুদয় একমাত্র নির্বাহী নিয়োগ করিবে৷” “গ” ইঙ্গিতের মাধ্যমে নির্বাহক নিয়োজিত হয়৷ (ই) ক কয়েকজন ব্যক্তিকে তাহার উইল এবং কডিসিল এর নির্বাহক এবং তাহার ভ্রাতুষ্পুত্রকে অবশিষ্ট উত্তরদায়গ্রহীতা নিয়োগ করে এবং অন্য…