ধারাঃ ২২৷ (১) বিবাহ প্রত্যাশী নাবালকের সম্পত্তি বন্দোবস্ত করা যাইবে। এই শর্তে যে, উক্ত বন্দোবস্ত নাবালকের পিতার অনুমােদনক্রমে কিংবা পিতা মৃত হইলে অথবা বাংলাদেশে অনুপস্থিত থাকিলে হাইকোর্ট বিভাগের অনুমােদনক্রমে তৎকর্তৃক সম্পাদিত হইয়াছে। (২) ১লা জানুয়ারী ১৮৬৬ ইং তারিখের পূর্বে সম্পাদিত অথবা তৎপূর্বে ঘটমান। কোন উইলবিহীন অবস্থা (intestacy) র ক্ষেত্রে কিংবা অকৃত উইল (intestate) বা কোন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈনের সম্পত্তিতে উইল সংক্রান্ত উত্তরাধিকারের ক্ষেত্রে এই ধারা অথবা ২১ ধারার কোন কিছুই প্রযুক্ত হইবে না।